ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৯ বার
ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচিত হলে জুলাইযোদ্ধাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তারা আমাদের গর্ব। পরিবর্তনের জন্য তাদের অবদান রয়েছে। ভাতার পাশাপাশি প্রযুক্তি ও প্রশিক্ষণে জোর দেওয়া হবে।
ফ্যাস্টিট সরকারের বিচারের ব্যবস্থা করা হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জুলাই যোদ্ধা ঐকমত্য সংঘের আয়োজনে জুলাইযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।
মহাসচিব বলেন, আহতদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হবে। ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের পর জুলাই আহতদের জন্য বিশেষ চিকিৎসার জন্য ব্যবস্থা করা হবে।
চোখের সমস্যা জনিত আহতদের বাইরে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হবে। প্রযুক্তির মাধ্যমে স্বাবলম্বী করানোর চেষ্টা করা হবে। তবে সবকিছু নির্ভর করবে আমরা সরকারে যাওয়ার পর।