ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬ ০৯:১৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭ বার


ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

ভারতের অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরির ইয়ানাম উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ঝড়টির গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার।

দমকা হাওয়ায় এর গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত উঠছে।

 

বুধবার (২৮ অক্টোবর) ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) এ তথ্য জানিয়েছে।

 

আবহাওয়া দপ্তর জানায়, গত তিন ঘণ্টায় ঘণ্টায় ৩ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে ঘূর্ণিঝড়টি। শুরুতে এটি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।

পরে এর গতিপথ উত্তর-উত্তর-পশ্চিম দিকে পরিবর্তিত হতে পারে।

 

ঘূর্ণিঝড়টির প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে।

ঝড়টি স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু করায় উপকূলীয় অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে।

 

এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় ২ হাজার ১৯৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

ঝড়ের ঝুঁকি বিবেচনায় আগেই সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বয়স্ক, শিশু, প্রতিবন্ধী ও গর্ভবতী নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার ২ হাজার ৩৬০ জন অন্তঃসত্ত্বা নারীকে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে তাদের চিকিৎসাসেবা ব্যাহত না হয়।

প্রশাসনের পক্ষ থেকে উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদে থাকার এবং দুর্যোগ চলাকালে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি


   আরও সংবাদ