ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নির্বাচনের কোনো বিকল্প নেই

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫ ১২:৪০ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫২ বার


নির্বাচনের কোনো বিকল্প নেই

গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, নির্বাচনের বিষয়ে অনেক বাধা সৃষ্টির চেষ্টা চলছে তবে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না নির্বাচন হবে।

বিগত সরকারের তীব্র সমালোচনা করে আমান বলেন, স্লো পয়জনিংয়ের মাধ্যমে মেরে ফেলার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নিতে দেননি ফ্যাসিস্ট শেখ হাসিনা।

ডা. মিলন, জিহাদ ও নূর হোসেনের আত্মদানের লক্ষ্য এখনও পূরণ হয়নি উল্লেখ করে বিএনপির এই নেতা জানান, গত ১৫ বছরে সেই লক্ষ্য বাস্তবায়িত হয়নি।


   আরও সংবাদ