ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৫ ০৯:৪০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩৫ বার
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার রাজধানীর সেনাকুঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে কুশল বিনিময় করেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, তারা সেখানে সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকে কুশল বিনিময় করেন।