ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪২

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫ বার


ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪১টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত ককটেল ও পেট্রোল বোমার অংশবিশেষ, মাদকদ্রব্য, অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

 

রোববার (২৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

 

তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ১৭ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৭৯ জন, মতিঝিল বিভাগে ৪৬ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১১১ জন, গুলশান বিভাগে ৩০ জন, উত্তরা বিভাগে ৪৪ জন এবং গোয়েন্দা বিভাগে ৫ জন রয়েছেন।

অভিযানকালে ৫টি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, একটি বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ, ৯৬ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫২০ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, একটি চাইনিজ কুড়াল ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 


   আরও সংবাদ