ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিএমইউর কর্মকর্তা, নার্স-কর্মচারীবৃন্দের সমাবেশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬ ১৬:৪৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৫ বার


দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিএমইউর কর্মকর্তা, নার্স-কর্মচারীবৃন্দের সমাবেশ

নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড নৈরাজ্যের প্রতিবাদে মিছিল-সমাবেশ করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ।

বুধবার (১১ নভেম্বর) বিএমইউ ক্যাম্পাসে এ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য রুখে দিয়ে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ যখন বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।

দেশের উন্নয়ন কর্মকাণ্ড স্থিতিশীল হচ্ছে এবং বহির্বিশ্বে বাংলাদেশ মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত হচ্ছে তখন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা শুরু করেছে।

 

বক্তারা আরও বলেন, দেশবাসীকে সাথে নিয়ে আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে হবে।

বাংলাদেশের শান্তি বজায় রাখা, উন্নয়নের ধারা অব্যাহত রাখা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার সাথে সাথে দেশী-বিদেশী ষড়যন্ত্র রুখে দিতেও সচেষ্ট থাকতে হবে। বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

প্রতিবাদ সমাবেশে বিএমইউ পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, উপ-রেজিস্টার সাবিনা ইয়ামিন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভুঁইয়া, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মাসুদ আলম, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক কামরুন নাহার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. লুৎফর রহমান, বিএমইউ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ইয়াহিয়া খাঁন, বিএমইউ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আমিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবীর, উপ-রেজিস্টার মোহাম্মদ আনিস উর রহমান, উপ-রেজিস্টার মো. নাজমুল হোসেন, উপ-সেবা তত্ত্বাবধায়ক শারমিন আক্তার, তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন লিটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ