ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শ্রমিকদের দিয়ে নাশকতা করানো হচ্ছে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬ ১৩:০৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৭ বার


শ্রমিকদের দিয়ে নাশকতা করানো হচ্ছে

যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম নয়ন এমপি বলেছেন, সরকারকে ব্যর্থ করতে নিষিদ্ধ সংগঠন শ্রমিকদের উসকে দিয়ে তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। রাস্তাঘাট অবরোধের কারণে যানজট সৃষ্টি হচ্ছে এবং মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।

মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে জন্য যুবদল পুলিশের সঙ্গে সহযোগিতামূলক ভূমিকা পালন করছে।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

 

নূরুল ইসলাম নয়ন বলেন, দেশে গুপ্ত ও নিষিদ্ধ সংগঠন রয়েছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে।

কেউ না কেউ শ্রমিকদের উসকে দিচ্ছে। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতেই গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনগুলো এ ধরনের ষড়যন্ত্র করছে।

 

তিনি আরও বলেন, ‘শুনেছি, শ্রমিকরা গার্মেন্টস ভাঙচুর করছে, পুলিশের গাড়িতে আগুন দিচ্ছে। এটা আমরা বিশ্বাস করি না। যে শ্রমিক প্রতিদিন সেলাই মেশিনের সামনে বসে জীবিকা নির্বাহ করেন, তাঁরা গার্মেন্টস ভাঙতে পারেন না। যে পুলিশ আমাদের নিরাপত্তা দেয়, সেই পুলিশের গাড়ি শ্রমিকরা পুড়িয়ে দিতে পারেন না। এটা একটা ষড়যন্ত্র।’

এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক শওকত হোসেন সরকারসহ বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ