ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাস্তবতা মেনে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২১ অপরাহ্ন | দেখা হয়েছে ৬ বার


বাস্তবতা মেনে মাঠে নামছে বাংলাদেশ

ফুটবলে দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের পার্থক্যটা কতটা? বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার জেমস বাটলারের মতে, এই তফাত ‘আকাশ-পাতাল’।

এশিয়ার অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগে তাই অবাস্তব কোনো স্বপ্ন দেখছেন না বাংলাদেশ কোচ।

বরং বাস্তবতা মেনে বাটলার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই ম্যাচে বাংলাদেশের জয়ের কোনো সম্ভাবনাই দেখছেন না তিনি। তার লক্ষ্য এখন শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়া এবং দলের মর্যাদা রক্ষা করা।

 

এশিয়ান গেমসে আগামীকাল দুপুর ১টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাটলারের কথায় ছিল বাস্তবতার স্পষ্ট ছাপ।

তিনি বলেন, ‘নিজেদের প্রতি সৎ থেকে বলতে গেলে এই ম্যাচে আমাদের জয়ের বিন্দুমাত্র সম্ভাবনাও কেউ দেখছে না। বাস্তবতাও হয়তো সেটাই।

বাংলাদেশের ফুটবলের সঙ্গে কোরিয়ার ফুটবলের কোনো তুলনা চলে না। দুই দেশের ফুটবলের তফাতটা আসলে আকাশ-পাতাল।’

 

তবে শক্তিশালী প্রতিপক্ষের সামনে হাল ছেড়ে দিচ্ছেন না বাটলার। বরং কোরিয়ার বিপক্ষে ম্যাচটিকে দলের শেখার বড় সুযোগ হিসেবেই দেখছেন তিনি।

দলের লক্ষ্য নিয়ে বাংলাদেশ কোচ বলেন, ‘কালকের ম্যাচটা আমাদের জন্য শেখার, দলের মর্যাদা রক্ষা করার এবং মাঠে একটি ইতিবাচক পারফরম্যান্স তুলে ধরার লড়াই। যেন মেয়েরা এই অভিজ্ঞতা থেকে শিখতে পারে। আমাদের মূল লক্ষ্য হলো নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া।’


   আরও সংবাদ