ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মানসম্মত বিপিএল চান তামিম

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬ ১২:১৮ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


মানসম্মত বিপিএল চান তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে অনিশ্চয়তা থাকলেও, কেবল সময়সূচি মেনে টুর্নামেন্ট শেষ করার জন্য কোনো আপস করতে রাজি নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তার মতে, পরবর্তী আসর হলে সেটি হতে হবে পরিকল্পিত ও মানসম্মত।

 

সাম্প্রতিক সময়ে পরবর্তী আসর নিয়ে নানা আলোচনা থাকলেও বোর্ড এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে সভাপতি হিসেবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

 

তামিম বলেন, ‘বিপিএল আমি কেবল করার জন্য করব না। আমার মনে হয় না হাতে পর্যাপ্ত সময় আছে।

আমরা যদি সামনে বিপিএল করি ভালোভাবে করব। যেভাবে করা দরকার সেভাবে করব।

 

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনেও নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। সম্প্রতি আইসিসির বোর্ড সভায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তদারকি-সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। সেই অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তামিম।

সভাপতি বলেন, ‘আইসিসির মিটিং ভালোই হয়েছে। ৯ জুলাই প্রথম ইনফরমাল মিটিংয়ে জয়েন করি। ১১-১২ জুলাই দুইদিন ফরমাল মিটিংয়ে জয়েন করি। তারা আমাকে স্বাগত জানিয়েছে। আমি আমার স্পিচ দিয়েছি। আমার যেখানে কথা বলা দরকার ছিল সেখানে বলেছি।’

নতুন দায়িত্বকে দেশের জন্যও গর্বের বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় গর্বের বিষয় এবং দেশের জন্যও প্রথম দিনেই আমাকে একটা কমিটির চেয়ারম্যান করা হয়েছে। বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন লিগ চালু করছে। সেগুলোর দেখাশোনা করা, প্রসেস ঠিক আছে কিনা। এখন যে লিগ হচ্ছে, যে কাজ হওয়া উচিত না সেগুলো হচ্ছে কিনা। এসব দেখার জন্যই কমিটি বানানো হয়েছে। আরও কিছু কাজ আছে। অনেক জরুরি কমিটি। আন্তর্জাতিক ক্রিকেটেরও ব্যাপার আছে। এসব কমিটি সেসব আলোচনা করে সঠিক পদক্ষেপ নেবে।’


   আরও সংবাদ