ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শেষ ওভারে ৪ ছক্কা ১ চারে হৃদয়ের ৩০

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬ ১২:২৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৩২ বার


শেষ ওভারে ৪ ছক্কা ১ চারে হৃদয়ের ৩০

লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ঝড় তুলেছেন তাওহিদ হৃদয়। কলম্বো ক্যাপসের বিপক্ষে মাত্র ৮ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস খেলেছেন বাংলাদেশের এই ব্যাটসম্যান।

ইনিংসের শেষ ওভারে পাকিস্তানি পেসার শাহনাওয়াজ দাহানিকে একাই ৩০ রান তুলে জাফনা কিংসকে দুইশ ছাড়ানো সংগ্রহ এনে দেন তিনি।

 

মঙ্গলবার ছয় নম্বরে ব্যাট করতে নেমে হৃদয় শুরুতে প্রথম দুই বলে নেন মাত্র এক রান।

তবে শেষ ওভারে রীতিমতো তাণ্ডব চালান তিনি। দাহানির করা ওই ওভারে চারটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে মাত্র ৮ বলেই অপরাজিত ৩১ রান করেন।

 

হৃদয়ের ঝোড়ো ইনিংসে ৫ উইকেটে ২০২ রান তোলে জাফনা কিংস। এদিন ব্যাট করার প্রয়োজনই হয়নি দলের আরেক বাংলাদেশি তারকা সাকিব আল হাসানের।

 

এর আগে ইব্রাহিম জাদরান দুর্দান্ত ব্যাটিং করে ৬৫ বলে ৯৫ রান করেন। তিনটি ছক্কা ও ১২টি চারে সাজানো তার ইনিংসটি শেষ হয় রান আউটের মাধ্যমে। এছাড়া কামিল মিশারা ১৯ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।

 

 

শেষ ওভারের প্রথম তিন বলেই টানা তিনটি ছক্কা মারেন হৃদয়। এরপর একটি ফুলটসে ক্যাচের সুযোগ তৈরি হলেও প্রতিপক্ষ ফিল্ডার সেটি ফেলায় দুই রান পান তিনি। পঞ্চম বলে আরও একটি ছক্কা হাঁকানোর পর শেষ বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মেরে ইনিংস শেষ করেন বাংলাদেশের এই ডানহাতি ব্যাটসম্যান।

হৃদয়ের এই ঝড়ে বিব্রতকর এক রেকর্ডের মালিক হন শাহনাওয়াজ দাহানি। চার ওভারে ৭১ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি, যা লঙ্কা প্রিমিয়ার লিগের ইতিহাসে এক ইনিংসে  সবচেয়ে খরুচে বোলারের রেকর্ড গড়েছেন।

২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কলম্বো ক্যাপস ১৮৩ রান পর্যন্ত যেতে পারে। ফলে ১৯ রানের জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে জাফনা কিংস।

বল হাতে সাকিব আল হাসানও খুব একটা সফল ছিলেন না। বাঁহাতি স্পিনে ৩ ওভারে ২৭ রান দিলেও কোনো উইকেট পাননি।


   আরও সংবাদ