ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইরানে টানা ১১তম রাতে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২২ জুলাই, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩২ বার


ইরানে টানা ১১তম রাতে মার্কিন হামলা

ইরানে টানা ১১তম রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে হুমকি দেওয়ার সক্ষমতা আরও কমিয়ে দিতে ইরানে তারা টানা ১১তম রাতের বিমান হামলা সম্পন্ন করেছে।

 

এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, মার্কিন বাহিনী ইরানের সামরিক অপারেশন সেন্টার, সমুদ্র সংক্রান্ত সক্ষমতা, বিমান হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণের সুবিধা ও সামরিক লজিস্টিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে।

এতে বলা হয়েছে, গত তিন মাসে ইরান আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌরুটে যাতায়াতকারী ৩০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে আক্রমণ করেছে।

এই অনর্থক আক্রমণগুলো শত শত নিরপরাধ নাবিককে বিপদের মুখে ফেলেছে ও নৌ চলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ন করেছে।

 

 

 

হরমোজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে বলেও দাবি করেছে সেন্টকম।

তারা বিবৃতিতে আরও জানিয়েছে, মে মাসের শুরুর দিক থেকে মার্কিন বাহিনী প্রায় ৯০০টি বাণিজ্যিক জাহাজ ও ৪৫ কোটি ব্যারেল কাঁচা তেল পারাপারে সহায়তা করেছে।

 

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের কুর্দিস্তান আক্রান্ত
এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, পশ্চিমা কুর্দিস্তান প্রদেশের বানেহ শহরের সীমানার বাইরের একটি পয়েন্ট শত্রু দেশের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

 

ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশে বিমান হামলা
ইরাক সীমান্তবর্তী ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশে বিমান হামলা হয়েছে বলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে আইআরআইবি।

 

এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলাগুলো ইলাম প্রদেশের চাভার ও আবদানান অঞ্চলে আঘাত হেনেছে। আবদানানের গভর্নর দিনারকোহ অঞ্চলে একটি বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরানের কাবুদারাহং কাউন্টি আক্রান্ত
আইআরআইবি আরও জানিয়েছে, মার্কিন বাহিনী পশ্চিম-মধ্য হামাদান প্রদেশের কাবুদারাহং কাউন্টিতে বিমান হামলা চালিয়েছে। হামাদান প্রদেশের উপ-গভর্নরের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

চাবাহার ও কোনারাকে হামলা
আইআরআইবি জানিয়েছে, ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের উপ-গভর্নর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরগুলোতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

ওই কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে চাবাহার ও কোনারাক এলাকায় হামলাগুলো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আগ্রাসনকারীকে শাস্তি দিতে অভিযান অব্যাহত রয়েছে: আইআরআইবি
অন্যদিকে, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, আগ্রাসনকারীকে শাস্তি দিতে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: আল জাজিরা


   আরও সংবাদ