ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২ জুলাই, ২০২৬ ১২:৫০ অপরাহ্ন | দেখা হয়েছে ২১ বার
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানীবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। সকাল থেকে বৃষ্টিতে বিভিন্ন সড়কে পানি জমে গেছে।
স্কুলগামী শিক্ষার্থীদের ভোগান্তি চরমে। এ অবস্থায় রোববার (১২ জুলাই) রাজধানীর বিভিন্ন স্কুলের ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের রোববারের নবম শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষা, ১০ম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
অতি বৃষ্টির কারণে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম থেকে নবম শ্রেণির দ্বিতীয় সাময়িক সিটি পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে।
সেন্ট ফ্রান্সিস স্কুলের দাদশ শ্রেণির ক্লাস স্থগিত করা হয়েছে।
এছাড়া, ১০ম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিত করে ১৭ জুলাই নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
/