ঢাকা, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এইচএসসি পরীক্ষা স্থগিত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৮ জুলাই, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯৬ বার


এইচএসসি পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।  

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

 

 

মঙ্গলবার (৭ জুলাই) রাতে প্রথমে চট্টগ্রাম ও রাঙামাটি জেলার, এরপর এ দুটি জেলার সঙ্গে কক্সবাজার জেলার এবং সব শেষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার (চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবান) বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

( টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং  নদীর জোয়ারের সম্মিলিত প্রভাবে চট্টগ্রাম জুড়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এতে  বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।উপরোক্ত পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বোর্ডের আগামীকালের (৮/৭/২০২৬) পরীক্ষা স্থগিত করা হলো।

)

 


   আরও সংবাদ