ঢাকা, বুধবার, ০৬ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সূচকের সঙ্গে ডিএসইর লেনদেন কমেছে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৬ মে, ২০২৬ ১৬:৩৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার


সূচকের সঙ্গে ডিএসইর লেনদেন কমেছে

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৬ মে) পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

 

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ২৪৮ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট  এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে যথাক্রমে ১০৫৮ ও ২০০৯ পয়েন্টে অবস্থান করছে।

 

এ দিন ডিএসইতে ৭৬৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

যা আগের কার্যদিবসের চেয়ে ৬৫ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৮৩২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

 

 

বুধবার ডিএসইতে ৩৯১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৮টি কোম্পানির, কমেছে ২১৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো-মুন্নু সিরামিক, ডোমিনেজ স্টিল, মালেক স্পিনিং, টেকনো ড্রাগস, জিকিউ বলপেন, লাভেলো আইসক্রিম, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মা,  উত্তরা ব্যাংক ও মীর আকতার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৪ পয়েন্ট কমে   অবস্থান করছে ১৪ হাজার ৮০১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৯টির, কমেছে ১০৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির কোম্পানির শেয়ার দর।

বুধবার সিএসইতে ২০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।  


   আরও সংবাদ