ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৬ ১২:১২ অপরাহ্ন | দেখা হয়েছে ২০ বার
বান্দরবানের টংকাবতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরডেরা নামকস্থান থেকে ৬ জন শ্রমিককে অপহরণ করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, গত রাত আনুমানিক সাড়ে ১১টায় টংকাবতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরডেরা এলাকায় অবস্থিত মো. ইসমাইলের মালিকানাধীন রাবার বাগানে কর্মরত ৬ জন শ্রমিককে সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানান স্থানীয় বাসিন্দারা।
অপহৃতরা হলেন- মো. ইসমাইল, মো. আরাফাত, মো. শফিক, মো. নুরুল আফসার, মো. কলিমুল্লা ও মো. রমিত। তারা বান্দরবানের লামা উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, অপহরণের খবর পাওয়ার পরপরই পুলিশ তাদের উদ্ধারে কাজ শুরু করেছে।