ঢাকা, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অভিযান বন্ধের ঘোষণা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬ ১৬:২৪ অপরাহ্ন | দেখা হয়েছে ২৯ বার


অভিযান বন্ধের ঘোষণা ইসরায়েলের

যুক্তরাষ্ট্র ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে একই সময়ে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

 

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান বন্ধ করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

 

তবে লেবানন পরিস্থিতি ভিন্ন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, সেখানে তাদের বাহিনী এখনও ‘যুদ্ধ ও স্থল অভিযান’ চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহর বিরুদ্ধে।

 

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, হিজবুল্লাহ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি মেনে নিয়েছে, যদিও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সংগঠনটির ঘনিষ্ঠ তিনটি লেবাননি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

সূত্রগুলো জানায়, বুধবার (৮ এপ্রিল) ভোর থেকে হিজবুল্লাহ উত্তর ইসরায়েল ও লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা বন্ধ রেখেছে, যা এই যুদ্ধবিরতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে এর মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা চলতে থাকে। পাশাপাশি একটি দক্ষিণাঞ্চলীয় শহরের জন্য নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে ইসরায়েল, যা সম্ভাব্য হামলার ইঙ্গিত দেয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতোমধ্যে স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।


   আরও সংবাদ