ঢাকা, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬ ২০:০২ অপরাহ্ন | দেখা হয়েছে ৬ বার


দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

বরিশালের উজিরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক ইউনিয়ন ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত মো. রাফিন খন্দকার রাহাত উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

 

উপজেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাফিন খন্দকার রাহাতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল।

তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

 

উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তারেক সুজন ও সদস্য সচিব মো. মুরাদ হাওলাদার রনির যৌথ সিদ্ধান্তে তাকে পদ থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।

এ সিদ্ধান্ত বহিষ্কারের দিন থেকেই কার্যকর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে রাফিন খন্দকার রাহাতের কোনো বক্তব্য, কার্যক্রম বা সংগঠনের পরিচয় ব্যবহারের দায়ভার ছাত্রদল নেবে না।

 

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তারেক সুজন বলেন, ছাত্রদল একটি আদর্শভিত্তিক সংগঠন। এখানে ব্যক্তির চেয়ে সংগঠন বড়। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।


   আরও সংবাদ