ঢাকা, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

‘যুদ্ধ-আলোচনা-যুদ্ধবিরতির দুষ্টচক্র’ সহ্য করব না

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬ ১৫:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


‘যুদ্ধ-আলোচনা-যুদ্ধবিরতির দুষ্টচক্র’ সহ্য করব না

ইরান ‘যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি এবং তারপর আবার যুদ্ধ’ এই দুষ্টচক্র সহ্য করবে না বলে সতর্ক করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ কথা বলেন।

ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যদি কোনো সমঝোতা না হয়, তবে ইরানের প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অত্যন্ত কঠোরভাবে এবং সম্ভবত একই সঙ্গে আঘাত হানা হবে।

 

ট্রাম্পের এই হুমকির জবাবে ইসমাইল বাঘাই বলেন, ‘যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি এবং তারপর আবার একই ধারা পুনরাবৃত্তি—এই দুষ্টচক্র আমরা সহ্য করব না।’ তিনি চলমান সংঘাতকে ‘শুধু ইরানের জন্য নয়, পুরো অঞ্চল ও বিশ্বের জন্য বিপর্যয়কর’ বলে উল্লেখ করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই আরও বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা চলতে থাকলে ইরান পাল্টা প্রতিরোধ চালিয়ে যাবে।

তেহরান উপসাগরীয় প্রতিবেশীদের শত্রু হিসেবে দেখে না—এ অবস্থানও পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমরা বারবার বলেছি, তাদের সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সমস্যা হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাচ্ছে।

 

ইসমাইল বাঘাই আরও বলেন, এটি একটি অন্যায্য যুদ্ধ, যা ইরানের জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। শক্তভাবে প্রতিরোধ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।

সূত্র: আল-জাজিরা


   আরও সংবাদ