ঢাকা, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হুমকির পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬ ১৪:২৩ অপরাহ্ন | দেখা হয়েছে ২০ বার


 হুমকির পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

ওয়াশিংটন সময় বুধবার (০১ এপ্রিল) রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প চরম আঘাত এনে ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন।

ইরানের সামরিক সক্ষমতা প্রায় পুরোপুরি চূর্ণ হয়েছে এমন দাবিও করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের ভাষণের পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

 

ইসরায়েলের সামরিক বাহিনীও জানিয়েছে, তারা ইরান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। হামলা প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে।

সূত্র: আল–জাজিরা


   আরও সংবাদ