ঢাকা, বুধবার, ০১ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ঐক্যের আহ্বান আমিনুলের

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬ ১৫:৫৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৩০ বার


ঐক্যের আহ্বান আমিনুলের

মোহামেডান স্পোর্টিং ক্লাবের হারানো গৌরব ও ঐতিহ্য পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক জাতীয় ফুটবলার ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মঙ্গলবার সকালে মতিঝিলে ক্লাব প্রাঙ্গণ পরিদর্শনে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। এ সময় উপস্থিত থেকে আমিনুল হক এসব কথা বলেন।

খেলাধুলাকে যুবসমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘মোহামেডান আমাদের কাছে শুধু একটি ক্লাব নয়, এটি একটি আবেগ।

ছোটবেলা থেকেই আমরা এই ক্লাবের খেলা দেখে বড় হয়েছি, তাই এর প্রতি আলাদা টান কাজ করে।’

 

একটি ক্লাব বা ফেডারেশন পরিচালনার চ্যালেঞ্জ তুলে ধরে প্রতিমন্ত্রী বর্তমান পরিচালনা পর্ষদের উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় মোহামেডান আবারও দেশের ক্রীড়াঙ্গনে তার অবস্থান ফিরে পাবে।

এর আগে নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১১টায় ক্লাবে পৌঁছালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নবনির্বাচিত পরিচালনা পর্ষদ, স্থায়ী সদস্য ও খেলোয়াড়রা উষ্ণ অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

 


   আরও সংবাদ