ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

লন্ডন গেলেন জুবাইদা রহমান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬ ০৭:৫৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪০ বার


লন্ডন গেলেন জুবাইদা রহমান

পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন শেষে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

 

রোববার (২২ মার্চ) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা হন।

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হয়েছেন বলে আমরা জেনেছি।’

 

এর আগে শনিবার (২১ মার্চ) দেশজুড়ে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঈদ কাটান জুবাইদা রহমান।

ঈদের দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সস্ত্রীক সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

 

শুভেচ্ছা বিনিময় শেষে বিকেলে স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী ও সন্তানদের নিয়ে শেরে বাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন তারেক রহমান।

 

 

সেখানে তারা মরহুম নেতাদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, লন্ডনে ব্যক্তিগত কিছু কাজ ও অবস্থানের জন্য ডা. জুবাইদা রহমান সেখানে গেছেন। সফর শেষে দ্রুতই তার দেশে ফেরার কথা রয়েছে।


   আরও সংবাদ