ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ মার্চ, ২০২৬ ০৯:০৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৬ বার


বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

সর্বশেষ

জাতীয়

রাজনীতি

অর্থনীতি

আন্তর্জাতিক

খেলা

চট্টগ্রাম প্রতিদিন

সারাদেশ

তথ্যপ্রযুক্তি

ফিচার

বিনোদন

রাশিফল

শিল্প-সাহিত্য

লাইফস্টাইল

ইসলাম

মুক্তমত

বাংলানিউজ স্পেশাল

প্রবাসে বাংলাদেশ

আইন ও আদালত

স্বাস্থ্য

শচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ছররা গুলিতে আজাদ (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

 

আহত আজাদ নতুনপাড়া গ্রামের বদরউদ্দিনের ছেলে। পরিবার জানিয়েছে, তিনি পেশায় একজন কৃষক।

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে রাতেই তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

আহত আজাদ জানান, তিনি নিজের আমবাগান দেখতে সীমান্ত এলাকায় গিয়েছিলেন।

 

 

এ সময় কয়েকজন লোককে দৌঁড়ে পালাতে দেখেন। বাগান দেখে ফেরার পথে হঠাৎ বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে তিনি আহত হন। 

তার ধারণা, অন্যদের ধাওয়া করতে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে।

 

 

এদিকে, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, কয়েকজন ব্যক্তি সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে মাদক আনার চেষ্টা করছিল। এ সময় বিএসএফ সদস্যরা ছররা গুলি ছোড়ে, এতে একজন আহত হন। পুরো ঘটনা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, সীমান্তে গুলিতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

 

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক এহসানুল হক তন্ময় জানান, আজাদের হাত ও পিঠে অসংখ্য ক্ষতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এগুলো ছররা গুলির আঘাত বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত।


   আরও সংবাদ