ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সংসদ চলাকালে বাইরে এনসিপির মানববন্ধন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১২ মার্চ, ২০২৬ ১৫:৪৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১২ বার


সংসদ চলাকালে বাইরে এনসিপির মানববন্ধন

সংসদের ভেতরে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলার সময় বাইরে এনসিপির মুখপাত্র আশিক মাহমুদ ভূঁইয়ার নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে গণভোট অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতিকে অভিশংসন এবং জুলাই গণহত্যার বিচার দাবি জানানো হচ্ছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে দশটায় এ মানববন্ধন শুরু হয়ে দুপুরে শেষ হয়।

মানববন্ধনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে গণভোটের জনরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারগুলো গত দেড় বছর ধরে দুর্বিষহ জীবনযাপন করছে। যারা এসব মানুষকে শহীদ ও আহত করেছে, তাদের বিচার বাস্তবায়ন করতে হবে। আমরা আমাদের এক দফা দাবিতে বলেছিলাম, শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে। কিন্তু আমরা সেই ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ করতে পারিনি।

 

তিনি বলেন, ৫ আগস্টের পর থেকেই রাষ্ট্রপতিকে অপসারণের দাবি বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্ম থেকে এসেছে। সে সময় সংবিধানের দোহাই দিয়ে এবং নানা সংকট ও অস্থিতিশীলতার কথা বলে রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেয়া হয়নি। আমরা চেষ্টা করেছি, রাজপথে আমাদের সহযোদ্ধারা চেষ্টা করেছে, কিন্তু তা হতে দেয়নি। এখন কোনো সাংবিধানিক সংকটের আশঙ্কা নেই।

সংসদ এখন আইনগতভাবে রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে। ফ্যাসিবাদের সর্বশেষ চিহ্ন এই রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে।

 

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির বক্তব্যের সময় আমরা দেখতে চাই, কারা সংসদে বসে রাষ্ট্রপতির বক্তব্য শুনছেন। এখান থেকেই বাংলাদেশ দুইভাগে বিভক্ত হবে। একটি হলো ফ্যাসিবাদের পক্ষে, আরেকটি হলো ফ্যাসিবাদের বিপক্ষে।

যারা ফ্যাসিবাদের বিপক্ষে আছেন, তারা যেন রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেন। তারা যেন রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে বাধা সৃষ্টি করে এবং অভিশংসনের দাবি তোলেন।

 

নারী শক্তির আহ্বায়ক মুনিরা শারমিন বলেছেন, জুলাই অভ্যুত্থানের ফসল হলো এই সংসদ। আমরা চেয়েছিলাম, জুলাই সংবিধান বাস্তবায়নে সব দল ভূমিকা রাখবে, কিন্তু এসিপি, জামায়াত ইসলামসহ সমমনা কয়েকটি দল জুলাই সংবিধান বাস্তবায়নের শপথ নিলেও বিএনপি তা করেনি। আমরা এটা চাইনি।

তিনি আরও বলেন, আমরা এনসিপিসহ জুলাই শহীদদের এই অবস্থান থেকে সরকারসহ সব দলের প্রতি আহ্বান জানাই, সংবিধান সংস্কার পরিষদে শপথ নিয়ে গণভোটের ম্যান্ডেট অনুযায়ী কাজ করুক।


   আরও সংবাদ