ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১১ মার্চ, ২০২৬ ১৪:০৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৮ বার


টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

প্রায় সাড়ে তিন মাস পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল বাংলাদেশ। আর শুরুটা হলো টস জয় দিয়ে। 
শেষবার গত ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছিল জাতীয় দল।  

বুধবার  (১১ মার্চ) পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে লম্বা সময়ের বিরতি ভাঙলো স্বাগতিকরা।



তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একাদশ থেকে বিস্ময়কর ভাবে বাদ পড়েছেন সৌম্য সরকার। নিজের খেলা সর্বশেষ ওয়ানডেতে সৌম্য খেলেছিলেন।

গত বছরে অক্টোবরে বাংলাদেশ দল সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলেছিল। সেই ম্যাচে সৌম্য খেলেছিলেন ৯১ রানের ইনিংস।

তারপরও পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়তে হয়েছে তার। টিম কম্বিনেশন নাকি ইনজুরি এই ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি!

তবে একাদশে সুযোগ পেয়েছেন আফিফ হোসেন। দেড় বছর পর জাতীয় দলে ফেরা এই মিডল অর্ডার ব্যাটারের প্রত্যাবর্তনটা কেমন হয় সেটাই এখন দেখার! যদিও মিডল অর্ডারে আফিফ ভালো করবেন বলেই টিম ম্যানেজমেন্টের বিশ্বাস। গত কয়েক বছর ধরে মিডল অর্ডারে কঠিন সময় পার করছে বাংলাদেশ দল।



বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সালমান আগা এবং শামিল হোসেন।


   আরও সংবাদ