ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৩৬ কোটি টাকা পাচ্ছে ভারত

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৯ মার্চ, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন | দেখা হয়েছে ২৯ বার


৩৬ কোটি টাকা পাচ্ছে ভারত

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগা ফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে শিরোপা জিতেছে ভারত। শুধু ট্রফিটাই বগলবন্দি করেনি স্বাগতিকরা, মোটা অঙ্কের টাকাও প্রাইজমানি হিসেবে পাচ্ছে।

২০২৪ বিশ্বকাপের তুলনায় এবার পুরস্কারের পরিমাণ প্রায় ২০ শতাংশ বাড়ানো হয়েছে। মোট অঙ্কের পরিমাণ প্রায় ১৩.৫ মিলিয়ন ডলার বা ১৬৪ কোটি টাকা।

 

ভারত চ্যাম্পিয়ন হয়ে পাচ্ছে ৩ মিলিয়ন ডলার (প্রায় ৩৬ কোটি ৩০ লাখ টাকা)। ফাইনালে হেরে যাওয়া রানার্সআপ নিউজিল্যান্ড পাচ্ছে ১.৬ মিলিয়ন ডলার (প্রায় ১৯ কোটি ৩৬ লাখ টাকা)।

সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড প্রত্যেকে পাবে প্রায় ৭ লাখ ৯০ হাজার ডলার (প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকা)।

এ ছাড়া সুপার এইটে ওঠা প্রতিটি দল পাবে প্রায় ৩ লাখ ৮০ হাজার ডলার (প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকা)।

এর বাইরে গ্রুপ পর্বে বিদায় নেওয়া প্রতিটি দলও পাচ্ছে প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৩ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা)।

 


   আরও সংবাদ