ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ মার্চ, ২০২৬ ১৪:০৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৪ বার
ঢাকা মহানগরীর সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং গণ্যমান্য ব্যক্তিরা জাতীয় সংসদ ভবনে গমনাগমন করবেন।
অধিবেশন চলাকালে উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি যানবাহন চলাচল করবে। এর ফলে সম্ভাব্য যানজট ও সাময়িক অসুবিধা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ডাইভারশনের মাধ্যমে নিম্নোক্তভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করবে।
ডাইভারশন পয়েন্ট ও বিকল্প সড়কগুলো:
ইন্দিরা রোড থেকে বেগম রোকেয়া সরণি
ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণিমুখী যানবাহন ডানে মোড় না নিয়ে সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড ব্যবহার করে গন্তব্যে পৌঁছাবে।
মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বেগম রোকেয়া সরণি
মানিক মিয়া অ্যাভিনিউ থেকে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে পৌঁছাবে।
এ ছাড়া উড়োজাহাজ মোড় থেকে খেজুর বাগান পর্যন্ত সড়কের উভয় পাশে দক্ষিণমুখী একমুখী যান চলাচল চালু থাকবে।
সব ধরনের যানবাহনের চালকদের সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত সম্ভাব্য যানজট এড়াতে উল্লিখিত নির্দেশনা অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।