ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ১৩:২০ অপরাহ্ন | দেখা হয়েছে ২৪ বার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
দলীয় সূত্র ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।
বেগম সেলিমা রহমানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।