ঢাকা, রবিবার, ০৮ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নিউজিল্যান্ডের ‘২২০ রান থিওরি’ উড়িয়ে দিল ভারত

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৭ মার্চ, ২০২৬ ২০:৫৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৩২ বার


নিউজিল্যান্ডের ‘২২০ রান থিওরি’ উড়িয়ে দিল ভারত

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের মেগা ফাইনালের আগে মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়ে গেছে কথার লড়াই।

নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের এক মন্তব্যের জবাবে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের রসিকতাপূর্ণ পাল্টা জবাব এখন ক্রিকেট মহলে আলোচনার তুঙ্গে।

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২৫৩ রানের পাহাড় গড়েছিল ভারত। ফাইনালের আগে স্যান্টনার কৌশল হিসেবে জানিয়েছিলেন, ভারতকে ২৫০-এর বদলে ২২০ রানের মধ্যে আটকে রাখতে পারলে জয়ের সুযোগ থাকবে কিউইদের।

স্যান্টনারের এই মন্তব্যের কথা শুনে হেসেই ফেলেন সূর্যকুমার। মজার ছলে তিনি বলেন, ‘ও মিথ্যা বলছে!’ 

 

সূর্য আরও যোগ করেন, ‘আমরা ভালো ব্যাটিং করার চেষ্টা করব। তবে আমরা ড্রেসিংরুম থেকে আগেভাগে রান ঠিক করে মাঠে নামি না। উইকেট যেমন দাবি করবে, আমরা সেভাবেই খেলব।

 

স্যান্টনার আরও একটি মন্তব্য করেছেন যা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে প্যাট কামিন্সের বলা ‘গ্যালারি স্তব্ধ করে দেওয়া’র কথা মনে করিয়ে দেয়। স্যান্টনার বলেন, ‘লক্ষ্য একটাই—গ্যালারিকে স্তব্ধ করে দেওয়া। ভারতের ওপর ঘরের মাঠে জেতার প্রবল চাপ থাকবে।’

এর জবাবে সূর্যকুমার বেশ চনমনে মেজাজেই বলেন, ‘সবাই এখন একই লাইন মুখস্থ বলছে।

নতুন কিছু তো বলো!’ 

 

কামিন্সের সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে স্যান্টনারের এই মনস্তাত্ত্বিক চালকে এভাবেই হালকা চালে উড়িয়ে দিলেন ভারতীয় অধিনায়ক।

উল্লেখ্য, রোহিত শর্মার অধীনে ২০২৪ সালে শিরোপা জেতা ভারত এবার সূর্যকুমারের নেতৃত্বে টানা দ্বিতীয় এবং সামগ্রিকভাবে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামছে।


   আরও সংবাদ