আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬ ১৯:৪৫ অপরাহ্ন | দেখা হয়েছে ২২ বার
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী।
দেশটির দাবি, ইরানের কোহস্তাক অঞ্চলের সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা।
আধা-সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, সিরিক উপকূলের কাছে ড্রোনটি ভূপাতিত করা হয়।
এ বিষয়ে ইরানের নৌবাহিনী বলেছে, দেশের আঞ্চলিক অখণ্ডতা, সামুদ্রিক সীমান্ত ও স্বার্থ সুরক্ষায় তারা ‘এক মুহূর্তের জন্যও দ্বিধা করবে না’।
এদিকে আইআরএনএ প্রকাশিত ড্রোন ভূপাতিত হওয়ার কয়েকটি ছবি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ছবিগুলোতে সামরিক সরঞ্জামের ক্ষতিগ্রস্ত কিছু অংশ দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে।
যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের বিষয়ে তাৎক্ষণিকভাবে ওয়াশিংটনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।