ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গাজীপুরে দুই কারখানায় বিক্ষোভ, ছয় কারখানা ছুটি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ন | দেখা হয়েছে ২১ বার


গাজীপুরে দুই কারখানায় বিক্ষোভ, ছয় কারখানা ছুটি

গাজীপুর মহানগরের কাশিমপুর ও জরুন এলাকায় রিপন নিটওয়্যার এবং আলিম নিটওয়্যার কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন। এসব ঘটনায় কাশিমপুর, জরুন ও নাওজোর এলাকার ছয়টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

তবে কারখানার ছুটির সংখ্যা আরও বাড়তে পারে। 

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে কারখানাগুলো ছুটি দেওয়া হয়।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কোনাবাড়ীর জরুন এলাকায় রিপন নিটওয়্যার কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা আশপাশের কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন।

এ সময় কয়েকটি কারখানার শ্রমিকরা বেরিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

অপরদিকে শ্রমিক বিক্ষোভের খবরে নাওজোর এলাকায় আই সি সি এল কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা আরও কয়েকটি কারখানার শ্রমিকদের বের করে নিয়ে আসার চেষ্টা করেন। এসব ঘটনায় ছয়টি কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। 

 

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, কাশিমপুর জরুন এলাকায় দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে তারা আশপাশের কারখানার শ্রমিকদের বের করে নিয়ে আসার চেষ্টা করে। এসব ঘটনায় কাশিমপুর, জরুন ও নাওজোরসহ কয়েকটি এলাকার ছয়টি কারখানা ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যান। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন শিল্পাঞ্চলে পুলিশ মোতায়েন রয়েছে। 


   আরও সংবাদ