ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬ ০৯:৪৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭ বার


পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু

পোশাকশ্রমিকদের দীর্ঘদিনের দাবি পূরণে আগামী রোববার (১ নভেম্বর) থেকে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নিজ বাসভবনে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ কথা জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

 

 

 

শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী রোববার সকাল থেকেই মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে।

ইনশাআল্লাহ, আগামী দু-এক দিনের মধ্যেই শ্রমিক ভাই-বোনেরা তাঁদের কাঙ্ক্ষিত দাবি পূরণের বিষয়ে সুসংবাদ পাবেন।

 

শিল্প ও শ্রমিকদের স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়া নিশ্চিত করার পাশাপাশি দেশের শিল্পকারখানাগুলোও টিকিয়ে রাখতে হবে।

 

বর্তমান সরকারের ভূমিকা তুলে ধরে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে শ্রমিকদের পাওনা মজুরি নিয়মিত পরিশোধ নিশ্চিত করতে সরকার সফলভাবে কাজ করে যাচ্ছে।


   আরও সংবাদ