স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬ ১৮:৪১ অপরাহ্ন | দেখা হয়েছে ২২ বার
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাহমুদুল হাসানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তাঁর বাবা মাওলানা মাহফুজুর রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) গোয়ালা হাট ও আশপাশের বিভিন্ন দোকানে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় ছেলে মাহমুদুল হাসানের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন মাওলানা মাহফুজুর রহমান।
মাহমুদুল হাসান উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
প্রচারণাকালে মাওলানা মাহফুজুর রহমান স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁর ছেলের নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা কামনা করেন। এ সময় স্থানীয়দের সঙ্গে তাঁর কুশল বিনিময় হয়।