ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পঞ্চগড়ের সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩০ বার


পঞ্চগড়ের সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানে আল-আমিন নামে এক ব্যক্তিকে গুম ও হত্যা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

পরে সকালে তাকে পঞ্চগড় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিচারক মো. মোশারফ হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এসময় আদালত জুড়ে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়।

 

 

পুলিশ সূত্রে জানা গেছে, মুক্তাকে জুলাই অভ্যূত্থানে পঞ্চগড়ের ইজিবাইকচালক আল আমিনকে গুম ও হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। 


   আরও সংবাদ