ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

খুলনায় রেল যোগাযোগ স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


খুলনায় রেল যোগাযোগ স্বাভাবিক

৩ ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সাথে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে খুলনায় রেলওয়ে ইয়ার্ডে লাইনচ্যুত হয় রূপসা এক্সপ্রেসের দুটি বগি।

শনিবার(৩ অক্টোবর)  রাত ৯টা ৫০ মিনিটে ট্রেনটি ওয়াশপিটে নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে বগি দুটির ১২টি চাকা লাইনচ্যুত হয়।

এ ঘটনায় সীমান্ত এক্সপ্রেসের চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যদিকে, ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেসের যাত্রা বিড়ম্বিত হয়।

সব মিলিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক হতে রাত একটা বেজে যায়। 

 

রেলওয়ে সূত্রে জানা গেছে, যাত্রা শেষে রূপসা এক্সপ্রেসের খালি ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়াশপিটে নেওয়া হচ্ছিল।

এ সময় ইয়ার্ডের মধ্যে দুটি বগি লাইনচ্যুত হয়। এতে বগি দুটির ১২টি চাকা রেললাইন থেকে ছিটকে পড়ে। ট্রেনটি খালি থাকায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার কারণে খুলনা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা সীমান্ত এক্সপ্রেসের যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কখন ট্রেনটি ছেড়ে যাবে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। এ ছাড়া ঢাকাগামী ২৫ আপ নকশীকাঁথা এক্সপ্রেসের যাত্রাও দেড় ঘণ্টা বিলম্বিত হওয়ার আশঙ্কা দেখা দেয়।অবশেষে মাত্র তিন ঘন্টা ব্যবধানে লাইনচ্যুত উদ্ধার করা সম্ভব হয়েছে। 

 

আরও পড়ুন

খুলনায় রূপসা এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত

খুলনায় রূপসা এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত

 

খুলনা স্টেশন মাস্টার মোহাম্মদ জাকির হোসেন বলেন, আমরা দ্রুত সমাধানের চেষ্টা করছি। এবং রেল যোগাযোগ স্বাভাবিক করেছি।
স্টেশন মাস্টার বলেন, রূপসা এক্সপ্রেস ট্রেন খুলনায় প্রবেশ করে ২১.৩০ মিনিটে। ট্রেনটি ওয়াসপিটে নেওয়ার সময় ২১.৫৫ মিনিরে ০৪ এবং ০২ নং (এস গোলায়)  এর মাঝে WECDR 7412 এর ০৮ চাকা এবং WEC-7330 চার ০৪ চাকা ইন সাইট,আউট হয়। সাথে সকলকে জানানো পর রূপসা এক্সপ্রেস ট্রেনের পেছন দিক থেকে ০৩ টা কেটে মেইন লাইন ক্লিয়ার করে ২৫ আপ নকশীকাঁথা ০১.০৫ মিনিট বিলম্বে ০০.০৫ মিনিটে চালানো হয়। এরপর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন খুলনায় ঢোকানো হয় ০০.৫০ মিনিটে।এরমধ্যে সিদ্ধান্ত হয় কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন দিয়ে সীমান্ত চালানো হবে যার কন্ট্রোল অর্ডার নং-COPS RJHI -488,DTO pxc -211  তারিখ ০৩.১০.২০২৬ ইং। যে কারনে রূপসা এক্সপ্রেস ট্রেন থেকে WJC -7109 ( এসি বার্থ) কেটে নিয়ে সীমান্ত এক্সপ্রেস চালানো হয় ০২.০০ সময় ( বিলম্ব ০৪.৪৫ মিনিট) (সীমান্ত এক্সপ্রেস রেডি করার জন্য সান্টিং শুরু হয় ০০.১৫ মিনিটে শেষ হয় ০১.৪৫ মিনিটে) ইঞ্জিন লাগে  ০১.৫৫ মিনিটে।  ছেড়ে যায় ০২.০০ টায়।


   আরও সংবাদ