আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৬ ০৯:৫৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯ বার
সংযুক্ত আরব আমিরাতে আটক কয়েকজন ইরানি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই তারা ইরানে ফিরবেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে আটক থাকা বেশ কয়েকজন ইরানি বন্দিকে ইতোমধ্যে মুক্তি দেওয়া হয়েছে। তাদের দ্রুতই ইরানে ফেরত পাঠানো হবে।
তবে মুক্তি পাওয়া বন্দিদের সঠিক সংখ্যা, পরিচয় কিংবা তারা কী কারণে আমিরাতে আটক ছিলেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
আল-জাজিরা