ঢাকা, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পাবনায় ফেয়ারডিলের ১০০ বোতলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬ ০৯:৫৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫ বার


পাবনায় ফেয়ারডিলের ১০০ বোতলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ

পাবনায় অভিযান চালিয়ে ফেয়ারডিলের ১০০ বোতলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে পাবনা সদর থানার দক্ষিণ রাঘবপুর এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর কার্যালয়ের গেটের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

 

এসআরবি সূত্রে জানা যায়, এসআরবি সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় এসআরবি-১২, সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাবনা জেলার আটঘরিয়া উপজেলার শ্রীপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে মো. টুটুল (৪০), রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর হাজামপাড়া গ্রামের মান্নান শেখের ছেলে মো. হৃদয় শেখ (২২) এবং একই উপজেলার আলাইপুর গাফতলী পাড়ার মো. আলাউদ্দিন সরদারের ছেলে মো. মোশরাকিন আলম ওরফে হারুন (২৩)।

অভিযানকালে তাদের কাছ থেকে ১০০ বোতল ফেয়ারডিল এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

 

এসআরবি সূত্র আরও জানায়, গ্রেপ্তার টুটুল ওই এলাকার মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

 

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮ ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 


   আরও সংবাদ