আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১১ অপরাহ্ন | দেখা হয়েছে ২৯ বার
বাংলাদেশ থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে শুল্কছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বিরল ও জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধসহ ২০টি দেশের পণ্যে এ সুবিধা দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের তালিকা অনুযায়ী, বিরল রোগ, বন্ধ্যত্বের চিকিৎসা, কোষভিত্তিক থেরাপি ও জিন থেরাপির ওষুধ শূন্য শুল্কের আওতায় থাকবে। এসব ওষুধ তৈরির প্রয়োজনীয় উপাদানও এ সুবিধা পাবে।
বাংলাদেশ ছাড়াও ভারত, জাপান, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়নসহ মোট ২০টি দেশ এ সুবিধার আওতায় রয়েছে।
তবে নির্দিষ্ট কিছু পেটেন্ট করা ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তুতি চলছে।
এ শুল্ক ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা।
মার্কিন বাণিজ্য বিভাগের নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান বা আসন্ন বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোর ভিত্তিতে এ শুল্কছাড় দেওয়া হয়েছে।
এদিকে জেনেরিক ওষুধ ও এর সংশ্লিষ্ট উপাদান সেকশন ২৩২-এর আওতায় আরোপিত ওষুধবিষয়ক শুল্কের বাইরে থাকবে।
সূত্র: এনডিটিভি