ঢাকা, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হলুদ-মরিচ ভাঙার মেশিনে লুঙ্গি আটকে মিল মালিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০ বার


হলুদ-মরিচ ভাঙার মেশিনে লুঙ্গি আটকে মিল মালিকের মৃত্যু

ফেনীর মুক্তবাজারে হলুদ-মরিচের ভাঙার মেশিনে লুঙ্গিতে আটকা পড়ে শাহজালাল ক্রাসিং মিলের মালিক নুরুল ইসলাম নুরের ( ৬০) মৃত্যু হয়েছে।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত নুরুল ইসলাম নুর ফেনীর ফুলগাজীর উত্তর ধলিয়া গ্রামের নুরুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ফেনীর মুক্তবাজারে ফাহিমের ক্রাসিং মেশিন ভাড়ায় চালিয়ে আসছিলেন।

 

জানা গেছে, সোমবার দুপুরে ফেনী শহরের মুক্তবাজার জুলাই চত্বরের পেছনের নিজস্ব শাহজালাল ক্র্যাশিং মিলে কাজ করছিলেন নুরুল ইসলাম। সেখানে হলুদ-মরিচ গুঁড়া করার সময় অসাবধানতাবশত তার পরনের লুঙ্গি চলন্ত মেশিনের বেল্টের সঙ্গে পেঁচিয়ে যায়। মুহূর্তে তিনি বেল্ট ও মেশিনের সঙ্গে আটকে পড়ে মারাত্মকভাবে জখম হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।

 

ঘটনার পরপরই আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে ফেনী মডেল থানায় খবর দেন। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহমান ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন ও সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

 

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার মূল কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 


   আরও সংবাদ