ঢাকা, সোমবার, ১০ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

স-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ অগাস্ট, ২০২৬ ১৩:০৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৮ বার


স-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের নবীগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মশহুদ আহাম্মদ (৪০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পানিউন্দা ইউনিয়নের বড়চর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মশহুদ আহাম্মদ কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে।

শেরপুর হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয়রা জানান, মশহুদ ভোরে পিকআপ ভ্যানে করে দিগাম্বর বাজারে কাঁচামাল কিনতে যাচ্ছিলেন।

পথে বড়চর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। 
এসময় মশহুদ পিকআপ ভ্যান থেকে ছিটকে মহাসড়কে পড়ে গেলে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পরে রুস্তমপুর টোল এলাকায় লাকি পরিবহনের বাসটি আটক করা হয়। দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি থানায় নেওয়া হয়েছে।

শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


   আরও সংবাদ