ঢাকা, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ অগাস্ট, ২০২৬ ০৯:৪৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৩ বার


টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ মঙ্গলবার (৪ আগস্ট) গোপালগঞ্জের কয়েকটি এলাকায় সকাল থেকে টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝড়-বৃষ্টির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুৎ বিভ্রাট এড়াতে মঙ্গলবার বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটা হবে। এ কারণে গোপালগঞ্জ পৌরসভা এলাকার ওজোপাডিকোর আওতাধীন ১১ কেভি ইউনিভার্সিটি ফিডারের কয়েকটি এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

 

 

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়, সেগুলো হলো- সোনাকুর, গোবরা, নীলার মাঠ, ইউনিভার্সিটি ক্যাম্পাস, সার গুদাম, ঘোনাপাড়া, পোদ্দারের চর, চর সোনাকুর এবং চাপাইল ব্রিজসংলগ্ন এলাকা।

তবে কাজ শেষ হওয়ার ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের আগেও কিংবা পরেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

 


   আরও সংবাদ