ঢাকা, রবিবার, ০২ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ অগাস্ট, ২০২৬ ০৯:৪৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত

খুলনার দিঘলিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে দিঘলিয়ার আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), শ্যালিকা রুবিয়া (২০) এবং শিহাব-ফারজানা দম্পতির ২২ মাস বয়সী কন্যাশিশু। নিহতরা সবাই নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা।

 শিহাব বেঁচে গেলেও আহত সামান্য হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

 

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শুভ্র প্রকাশ দাস তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মোটরসাইকেলে চালকসহ দুইজন প্রাপ্তবয়স্ক নারী ও একটি শিশুকে নিয়ে খুলনার দিঘলিয়া থেকে কালিয়ার উদ্দেশে রওনা হন শেখ শিহাব।

রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়ার আমবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ মোটরসাইকেলে থাকা দুই নারী নিহত হন।

 

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, চালক-হেলপার পালিয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল।


   আরও সংবাদ