ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬ বার


অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় অটোরিকশার ধাক্কায় নওরীন নামে তিন বছর বয়সি এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে বেগুনবাড়ি মসজিদ মার্কেটের পাশে ঢালে এই দুর্ঘটনা ঘটে।

 

মুমূর্ষু অবস্থায় নওরীন উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টায় মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা মো. নাজিম জানান, তারা বেগুনবাড়িতে থাকেন।

তিনি পেশায় রিকশাচালক আর শিশুটির মা শিরিন আক্তার গৃহিণী। তাদের একমাত্র সন্তান নওরীন।

বিকেলে বাবা-মা দুজনের হাত ধরে বাসার সামনে বের হয়েছিল। তখন বাবার হাত থেকে ছুটে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয় শিশুটি।

সঙ্গে সঙ্গে একটি অটোরিকশা এসে তাকে সজরে ধাক্কা দেয়। ছিটকে রাস্তায় পড়লে মাথায় গুরুতর আঘাত পায় সে।সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলে। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

 

তাদের গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।


   আরও সংবাদ