ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নাশকতা মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদকে গ্রেপ্তারের আদেশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১১ জুলাই, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪ বার


নাশকতা মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদকে গ্রেপ্তারের আদেশ

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। 

 

জামালপুরে নাশকতার মামলায় জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক তানজিনা আক্তার এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৪ জুলাই শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বকশীগঞ্জ থানায় নূর মোহাম্মদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে চলতি বছরের ২৭ জুন রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা অবস্থায় বকশীগঞ্জ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করে পুলিশ। পরে বিচারক তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে শ্যোন এরেস্ট দেখানোর অনুমতি দেন। এবং আজ বিকালে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়। আগামী ১৪ জুলাই তার জামিন শুনানির জন্য দিন ধার্য্য করেছেন আদালত।

 


   আরও সংবাদ