ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই হবে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ জুলাই, ২০২৬ ১৪:৩০ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭২ বার


হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই হবে

প্রতিশোধ নয়, সবাইকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে বিচারের নামে অবিচার নয় আইন মেনে স্বচ্ছতার সঙ্গে হত্যাকাণ্ডের বিচার হবে বলেও জানান তিনি।

 

শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

 

বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা চাই না বিচারের নামে আরেকটি অবিচার হোক। যারা অপরাধ করেছে, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচার অবশ্যই হবে।

কিন্তু সেই বিচার হতে হবে আইন মেনে, স্বচ্ছ প্রক্রিয়ায়।

 

বিস্তারিত আসছে…


   আরও সংবাদ