ঢাকা, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করেন কড়িদহ উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ২ জুলাই, ২০২৬ ১৭:২১ অপরাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করেন কড়িদহ উচ্চ বিদ্যালয়

পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করেন কড়িদহ উচ্চ বিদ্যালয় 

 

  ইসমাইল হোসেন পোরশা 

নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান-কে সংবর্ধনা প্রদান উপলক্ষে আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪:৩০টায় পোরশা উপজেলার কড়িদহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।

 অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব মোঃ সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক, পোরশা উপজেলা বিএনপি।

বিশেষ অতিথি ছিলেন পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ মোঃ মোতাহার হোসেন শাহ, সম্মানিত সদস্য আলহাজ মোঃ তৌফিকুর রহমান শাহ চৌধুরী, এবং মশিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবীর চৌধুরী (রুপম) ও সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কড়িদহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কাঞ্চন চন্দ্র দেবনাথ।

আয়োজকরা জানান, সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

০১৭৩৩১৮৩৫


   আরও সংবাদ