ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

১/১১ এর স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ জুন, ২০২৬ ০৯:২২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭ বার


১/১১ এর স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী

বিগত ১/১১ সরকার ও ফ্যাসিবাদী শাসনামলে নিজের এবং পরিবারের ওপর হওয়া নির্মম নির্যাতনের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে প্রতিশোধ নিতে পারে, কিন্তু তাতে দেশের কোনো লাভ হবে না।

রোববার (২১ জুন ) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ‘শাংগ্রি লা’ হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘ওয়ান ইলেভেন এবং তার পরেও বিভিন্ন সময় আমার, আমার মায়ের (বেগম খালেদা জিয়া) এবং ভাইয়ের সঙ্গে অনেক ঘটনা ঘটেছে। আম্মা একবার খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন।

সেই সময় একটি হাসপাতালে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল, কিন্তু তারা সেদিন অ্যাম্বুলেন্সটি দেয় নাই।’

 

তিনি আরও বলেন, ‘আজকে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে।

আমি প্রাইম মিনিস্টার। আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে প্রতিশোধ নিতে পারি।

কিন্তু আমি যদি নিই, তাতে বেনিফিটটা কী হবে? কারও কোনো বেনিফিট হবে না। এই বিষয়টি থেকে আমাদের বের হতে হবে।’

 

এর আগে রাত সাড়ে ৯টায় বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে নিয়ে মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রবাসীদের শুধু দাবি-দাওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশের প্রতি দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘শুধু দাবির কথা না বলে, আমরা চিন্তা করি প্রবাসী হিসেবে আপনার এবং দেশি হিসেবে আমার কী কর্তব্য আছে।’

মালয়েশিয়ায় প্রবাসীদের বিভিন্ন সমস্যার বিষয়ে তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠক রয়েছে। সেখানে আইনের ভেতরে থেকে প্রবাসীদের জন্য যতটুকু সুবিধা আদায় করা যায়, সেই চেষ্টা তিনি করবেন।


   আরও সংবাদ