ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পোরশায় গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ জুন, ২০২৬ ০৯:০৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫ বার


পোরশায় গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ইসমাইল হোসেন পোরশা
নওগাঁর পোরশায় সরকারি নির্দেশনা অনুযায়ী গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় বিদ্যালয় মাঠের পূর্ব প্রান্তে আমড়া, তেতুল ও নিম গাছ লাগিয়ে এই বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন  করেন গাঙ্গুরিয়া ইউনিয়ন সভাপতি নুর আহমেদ ।

এ সময় বিদ্যালয় এর   প্রধান শিক্ষক হারুনার রশিদ, আব্দুল মতিন, মোবারক হোসেন, ইসমাইল হোসেন ও আহসান হাবিব সহ অন্যান্য শিক্ষক এবং বিদ্যালয়ের কর্মচারী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারা বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপনের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গনে রোপন করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা করার ওপর গুরুত্বারোপ করা হয়।
 


   আরও সংবাদ