ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গাঁজা ও গাঁজার গাছ সহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ১৩ জুন, ২০২৬ ১৮:৫০ অপরাহ্ন | দেখা হয়েছে ৫১ বার


গাঁজা ও গাঁজার গাছ সহ দুই মাদক ব্যবসায়ী আটক

পোরশায় গাঁজা ও গাঁজার গাছ সহ দুই মাদক ব্যবসায়ী আটক

 

 পোরশা (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর পোরশা ছাওড় ইউনিয়ন থেকে গাঁজা ও গাঁজার গাছসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোরশা থানা পুলিশ । 

 

 নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীও অফিসার ও ফোর্সসহ পৃথক দুটি অভিযান চালানো হয়।

অভিযানে উপজেলার ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষিপুর নজরুল ইসলামের স্ত্রী পারুল বেগম (৪১)কে এক কেজি শুকনা গাঁজা সহ আটক এবং একই গ্রামের দিঘিপাড়া বসত বাড়ি থেকে গাজা ও পূর্ণাঙ্গ গাজার গাছ )৪.৫.কেজি) সহ সরমার ছেলে অনিল (৫০)কে আটক করা হয়। তিনি গোপনে এই কাজগুলো বাড়িতে রোপন করে পরিচর্যা করছিলেন।

গ্রেফতারকৃত আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় নওগাঁ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পোরশা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।

 

 

০১৭৩৩১৮৩৫৩৮


   আরও সংবাদ