ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দ্বিতীয় দিনেও চলছে রাজধানীতে পশু কোরবানি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ মে, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৪ বার


দ্বিতীয় দিনেও চলছে রাজধানীতে পশু কোরবানি

ঈদের দ্বিতীয় দিনেও চলছে রাজধানীতে পশু কোরবানি

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

 

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি দিতে দেখা গেছে। ধর্মীয় বিধান অনুযায়ী ঈদের দিন এবং পরবর্তী দুই দিন পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে।

 

পেশাদার কসাইয়ের সংকট থাকায় অনেকেই ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছেন বলে জানিয়েছেন।

শুক্রবার (২৯ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে দেখা গেছে।

 

 

নগরবাসীরা বলছেন, পেশাদার কসাইয়ের সংকট এবং ঈদের দিনের বাড়তি ঝামেলা এড়াতেই তারা আজ পশু কোরবানি দিচ্ছেন।

 

এ বিষয়ে মিরপুরের শেওড়াপাড়ার বাসিন্দা আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, প্রতিবছর আমরা ঈদের পরদিন কোরবানি দিই।

 

 

ঈদের দিন মৌসুমি কসাই দিয়ে কোরবানি দিলে তারা মাংস ঠিকমতো কাটতে পারে না। এ ছাড়া ঈদের দিন পেশাদার কসাইয়েরও সংকট থাকে।

 

তাই আমরা প্রতি বছর ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিয়ে থাকি।

মিরপুরের সেনপাড়ার বাসিন্দা আক্তার হোসেন জানান, গতকাল গরু কোরবানি দিয়েছি, আজ ছাগল দিলাম। আমরা নিজেরাই গরুর মাংস কাটাকাটি করি। গতকাল গরু কাটতে কাটতে দেরি হয়ে গেছে, তাই ছাগল আজ কোরবানি দিলাম।

 

শেওড়াপাড়ার পেশাদার কসাই ফরিদ মিয়া বলেন, গতকাল আটটি গরু কেটেছি। আজ চারটি গরু কাটার অর্ডার রয়েছে। ঈদের দিন প্রতি হাজারে ১৫০ থেকে ২০০ টাকা নিয়েছি। আজ হাজারে ১শ টাকা নিচ্ছি।

 

এদিকে পশু কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নানামুখী পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) কোরবানির দিন সকাল থেকেই সিটি করপোরেশনের কর্মীরা শহর পরিষ্কারের কাজে নামেন। প্রতিটি এলাকাতেই পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে।


   আরও সংবাদ