ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সীমান্তে গুলিবর্ষণে উত্তেজনা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৯ মে, ২০২৬ ১৪:২৮ অপরাহ্ন | দেখা হয়েছে ২৮ বার


সীমান্তে গুলিবর্ষণে উত্তেজনা

সিলেট জেলার গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিনা উসকানিতে গুলি বর্ষণের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রতিক্রিয়া দেখিয়ে পাল্টা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার (১৯ মে) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির পাল্টা গুলির মুখে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

বিজিবির তথ্যমতে, সোমবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে বিএসএফ সদস্যরা হঠাৎ গুলি ছোড়ে।

বিজিবিও দৃঢ়তার সঙ্গে তাৎক্ষণিক পাল্টা গুলি চালিয়ে এর কড়া প্রতিবাদ জানায়।

 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, পাল্টা জবাবের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

বর্তমানে ওই সীমান্ত এলাকার পরিবেশ সম্পূর্ণ শান্ত ও স্থিতিশীল রয়েছে। তবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি ব্যাপক জোরদার করা হয়েছে।

 

বিজিবি জানায়, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের উসকানি মোকাবিলায় বাহিনীটি সর্বদা প্রস্তুত। 

এর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত পারাপার বা কোনো ধরনের অননুমোদিত কাজ না করার জন্য বিজিবির পক্ষ থেকে বিশেষভাবে সতর্ক ও সচেতন করেছে বিজিবি।


   আরও সংবাদ